1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

দুর্গাপুরে প্রতিপক্ষের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আনিসুল হক সুমন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৩০০ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে দুর্গাপুর সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের ব্যবসায়ী জালাল উদ্দিন। সোমবার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনাতয়নে একই ইউনিয়নের আগারপাড়া গ্রামের সাদেক মিয়া, আব্দুল জলিল, সুমন মিয়া, শাকিল মিয়া, আরজ আলীর উপর নানা অভিযোগ এনে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জালাল মিয়া বলেন, গত ১৩ই জানুয়ারী শনিবার সন্ধ্যায় আমি আমার বাড়ীর পাশের কার্তিক হাজং এর মুদি দোকানে বসেছিলাম। ওই সময়ে সাদেক মিয়া মদ্যপ অবস্থায় আমাকে অকথ্য অশ্লীল ভাষায় গালাগাল করে এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে। পরে উপস্থিত জনতা ফিরাইয়া দিলে আমি বাসায় চলে আসি। এরপর সাদেক মিয়া, আব্দুল জলিল, সুমন মিয়া কার্তিক হাজংয়ের দোকানের সামনে রাখা আমার মোটর সাইকেল এর হেডলাইট, ট্যাংকি ভাংচুর করে। পরে অভিযুক্ত সকলেই দল-বল সহ লাঠি-শোঠা হাতে নিয়ে আমার বসতবাড়িতে প্রবেশ করলে আমি আত্মরক্ষায় বসতঘরের ভিতর চলে যাই। এ সময় আমার স্ত্রী প্রতিবাদ করলে সাদেক মিয়া আমার স্ত্রী‘র চুলের মুঠি ও পড়নের কাপড় ধরিয়া টানা হেচড়া করে। ওই সময় আমার পুত্রা ও ভ্রাতা এসে ফিরাইলে চাইলে তাদেরকে মারপিট করে অভিযুক্তরা। তাদের মারপিটে ৫/৬ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আল-আমিনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে প্রেরন করে কর্তব্যরত চিকিৎসক। অভিযুক্তরা আমার বাসা থেকে বের হওয়ার সময় আমাদের কে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। আমি প্রশাসনের মাধ্যমে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এলাকাবাসী মোঃ আবুল কাশেম, মোঃ আজিম উদ্দিন, মোঃ আইন উদ্দিন, মোঃ ইসরাফিল, মোঃ রতন মিয়া প্রমুখ।

এ গন্ডগোলের বিষয়ে অভিযুক্ত সাদেক মিয়া ও তার সঙ্গীদের মুঠোফোনে বারংবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com