1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

দুর্গাপুরে ১১৫ বোতল ভারতীয় মদ সহ আটক-১

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে ভাঙ্গারি কেনার ভ্যানগাড়ি করে পাচারকালে ১১৫ বোতল ভারতীয় মদসহ চালক শাজাহান আলী (২৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

পরে মামলা দায়ের মাধ্যমে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করার পর আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তি শাজাহান আলী দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের সীমান্তবর্তী নলুয়াপাড়া এলাকার পাকা সড়কে একটি ভ্যানগাড়ি (ভাঙ্গারি কেনার) সন্দেহ জনকভাবে তল্লাসী করে বিজিবির সদস্যরা। এই সময় সেই ভ্যানগাড়ি থেকে ১১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সেইসাথে ওই ভ্যানগাড়ি চালককে আটক করে বিজিবি। পরে সন্ধ্যায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্গাপুর থানায় হস্তান্তর করে। এরপর আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

এ নিয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এরপর আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com