1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

নওগাঁর ধামইরহাটে তিন বছরের শিশুকে ধর্ষণ এর অভিযোগে স্কুল ছাত্র গ্রেফতার

মোঃ জাকির হোসেন (রাজু)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তিন বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্কুল ছাত্রকে (১৬) গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। বুধবার ধামইরহাট থানার ওসি মোঃ রাইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার পৌর এলাকার দক্ষিণ চকযদু গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে রাতে ওই শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করে।মামলা সুত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোর পৌর এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। ঘটনার দিনে উপজেলার দক্ষিণ চকযদু এলাকায় তার নিজ বাড়িতে স্থানীয় জনৈক ব্যক্তির তিন বছর বয়সী এক শিশুকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির কান্নার চিৎকারে শিশুটির মা সহ স্থানীয়দের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এক পর্যায়ে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেন। পরে ধর্ষণের ঘটনার দায় থানা পুলিশের নিকট স্বীকার করে ওই স্কুল পড়ুয়া কিশোর। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে মামলা নং ০৪, তারিখ ৩/১২/২৪। মামলার প্রেক্ষিতে বুধবার সকালে কিশোরকে শিশু আদালতে প্রেরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com