1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

নওগাঁর মান্দায় আগাম সরিষা চাষে কৃষকের মুখে হাসি

এনামুল হক, উপজেলা প্রতিনিধি, মান্দা, নওগাঁ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৬ বার পড়া হয়েছে
আগাম সরিষা চাষে কৃষকের মুখে হাসি
নওগাঁর মান্দায় কৃষকরা আমন ধান কাটা-মাড়াই শেষ করেই ব্যাপকভাবে আগাম জাতের সরিষা চাষ করছেন। গত বছর স্থানীয় বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকরা এবারও সরিষা চাষে বেশি আগ্রহী হয়ে পড়েছেন। এরই মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফসলের মাঠ সরিষার ফুলে ফুলে ছেয়ে গেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আগাম জাতের সরিষা চাষে বাম্পার ফলন হয়েছে। ফুলে ফুলে ভরে গেছে দিগন্ত জোড়া মাঠ। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে। সরিষার বাম্পার ফলন হওয়ায় চাষিরা অনেক খুশি।
প্রসাপুর ইউনিয়নের গ্রামের কৃষক মোঃরমেজ আলী সরদার বলেন, আমি দুই বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। গত বছর সরিষা আবাদ করে ভালো লাভবান হয়েছিলাম। এ কারণে এবারেও চলতি মৌসুমে লাভের আশায় সরিষা চাষ করেছি। ফলনও বেশ ভালো হয়েছে।
উপজেলার কুসুম্বা ইউনিয়নে গ্রামের কৃষক মোঃআহমদ আলী বলেন, চলতি মৌসুমে সরিষা আবাদ করেছি। এরপর এ ফসল উঠিয়ে বোরো ধান আবাদ লাগানো শুরু করব। এতে করে ভালো লাভবান হয়ে থাকি। আশা করছি, গত বছরের তুলনায় এ বছর সরিষার আবাদ ভালো হয়েছে। রোগবালাই না হলে লাভবান হব।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত চলতি রবি মৌসুমে এ উপজেলায় সরিষার আবাদ হয়েছে ৪৩০০ হেক্টর জমিতে বারি-১৪, ১৩১৫ হেক্টর জমিতে টরি-৭ এবং ৮৫ হেক্টর জমিতে বারি-৯ জাতের মোট ৫৭০০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সীমা কর্মকার বলেন, বর্তমানে চলতি মৌসুমে সরিষার এ পর্যন্ত ৫৭০০ হেক্টর জমিতে আবাদ শুরু হয়েছে। আমাদের ৯১০০ হেক্টর জমিতে চাষের জন্য টার্গেট রয়েছে। আমরা প্রণোদনা পুনর্বাসনে বিনামূল্যে ৪৮০০ জন কৃষককে সরিষার বীজ ও সার দিয়েছি। পাশাপাশি আমরা প্রতিনিয়ত ভালো ফলনের লক্ষ্যে মাঠে কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আশা করছি সরিষার যে লক্ষ্যমাত্রা আছে সেটা আমরা পূরণ করতে পারব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com