1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে
নওগাঁয় খেড়বাহী ট্রাক উল্টে মহাসড়কের ধারে গর্তের পানিতে পড়ে ট্রাকের চালক সুমন হোসেন (৩৪) ও চালকের সহকারি (হেলপাড়) এর দূর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এছাড়া পিকআপের ধাক্কায় আবুল কাশেম (৭৪) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল ৫ টারদিকে নওগাঁর মহাদেবপুর থানাধীন নওহাটামোড় পুলিশ ফাঁড়ি এলাকার নওগাঁ টু রাজশাহী মহাসড়কের খামারবাড়ি নামক স্থানে খেড়বাহী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ধারে গর্তের পানিতে পড়ে। এসড়ক দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম দূর্ঘটনাস্থলে পৌছে ট্রাকের চালক ও চালকের সহযোগী হেলপাড় দু’জনের মৃতদেহ পানি থেকে উদ্ধার করেন। স্থানিয়রা জানান, ভোর সকালে সড়ক দূর্ঘটনা ঘটলেও নওহাটামোড় ফাঁড়ি পুলিশ প্রায় দু’ঘন্টা পর দূর্ঘটনাস্থলে এসে পরবর্তীতে জেলা পুলিশের রেকার এনে গর্তেপড়া ট্রাকটি উদ্ধার করে সড়কের উপর তোলেন। অপরদিকে একই দিন সকাল ৯ টারদিকে নওগাঁ জেলা সদর উপজেলার বিদ্যুৎ অফিস এলাকায় পিকআপের ধাক্কায় আবুল কাশেম নামে এক জনের মৃত্যু হয়েছে। নিহত আবুল কাশেম হলেন নওগাঁ সদর উপজেলার ভবানীগাছী দেওয়ানপাড়া গ্রামের মৃত কুদরত আলী প্রামাণিকের ছেলে এবং নিহত ট্রাক চালক সুমন মিয়া হলেন, গাইবান্ধা জেলা সদর উপজেলার পশ্চিম কামারনাই গ্রামের শামসুল হকের ছেলে। তথ্য সংগ্রহকালে ট্রাক চালকের সহকারি নিহত (হেলপাড়) এর নাম-পরিচয় শনাক্ত হয়নি। ট্রাক দূর্ঘটনায় চালক সহ দু’ জনের মৃত্যুর সত্যতা করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাসমত আলী বলেন, স্থানীয়রা সড়ক দূর্ঘটনার সংবাদ দেওয়ার পর দূর্ঘটনাস্থলে পুলিশ পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য দূর্ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ উদ্ধার করে নওহাটামোড় ফাঁড়ি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দু’জনের মধ্যে এক জনের পরিচয় সনাক্ত করা গেলেও অপর জনের নাম-পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com