1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের অভিযোগ নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর ইটভাটার পুকুরে ভেসে উঠেছে কিশোরীর মরদেহ স্বাধীনতা পদক গ্রহণ করলেন হানিফ সংকেত মুঘল সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী জেলে কার্ডে অনিয়ম ও ভুয়া সাংবাদিকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন সাতক্ষীরায় মোজাহেরের তেলের পাম্পে তীব্র জ্বালানি সংকট, ভোগান্তিতে বাস মালিক ও যাত্রীরা

নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ধানের শীষ ও দাঁড়িপাল্লা পাল্টাপাল্টি লড়াই।

মোঃ এমদাদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ সংসদ নির্বাচন-২০২৬
নওগাঁ-১ আসনে ধানের শীষ মোটরসাইকেল ও দাড়িপাল্লার লড়াইয়ের সম্ভাবনা
 আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে অংশ গ্রহণকারীদের মধ্যে ধানের শীষ মার্কার বিএনপি সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ও দাড়িপাল্লা মার্কার জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম ও মোটরসাইকেল মার্কার ডাক্তার মোঃ ছালেক চৌধুরী  এর মধ্যে লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তপশিল মোতাবেক ১২ ফেব্রুয়ারী  সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এতে (সাপাহার-নিয়ামতপুর-পোরশা) এই সংসদীয় আসনটিতে সংসদ সদস্য প্রার্থী হিসাবে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা ও তাদের কর্মী সমর্থকরা ভোটারদের মন জয় করার চেষ্টায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত দারে দারে ছুটে ভোটারদের মন জয় করার চেষ্ঠা করেছেন বিগত কয়েকদিন। প্রতীক বরাদ্ধের পর থেকে প্রার্থীরা নিজেদের পক্ষে ব্যাপক প্রচরনা চালিয়েছেন। নানা ধরনের উন্নয়নের জন্য ওয়াদা ও প্রতিশ্রুতি দিয়েছেন। একজন সতন্ত্র প্রার্থী থাকায় প্রচারনার মধ্যেও ছিল টানটান উত্তেজনা। শেষ মহুর্তে বিভিন্ন স্থানে আলাপ আলোচনায় চলছে ভোটের হিসাব-নিকাশ। নির্বাচনে ৪টি দলের একক প্রার্থী থাকলেও বিএনপির বহিস্কৃত একজন সাবেক সংসদ সদস্য প্রার্থী রয়েছেন। তবে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যে দ্বি-মুখী হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে অনেকে ধারনা করছেন। এর আগের সংসদ নির্বাচন গুলি বিশ্লেষণ করে জানাগেছে, এ আসনটিতে ১৯৯১ সালে ৫ম সংসদ নির্বাচনে আওয়ালীগের আজিজুর রহমান মিয়া ভোট পেয়েছিলেন ৫৪ হাজার ৮০৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জামায়াতের সালেকুর রহমান পেয়েছিলেন ৪১ হাজার ৪৭৯ ভোট। ১৯৯৬ সালের ফেব্রুয়ারী মাসে ৬ষ্ঠ সংসদ নির্বাচনে সংক্ষিপ্ত সময়ের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী ছালেক চৌধুরী। ১২দিন পরে সংসদ বিলুপ্ত ঘোষনা করা হলে একই বছর ১৯৯৬ সালে ৭ম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছলেক চৌধুরী ভোট পেয়েছিলেন ৭০ হাজার ৪১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলেিগর সাধন চন্দ্র মজুমদার পেয়েছিলেন ৫৯ হাজার ৯৭৫ ভোট। ২০০১ সালে ৮ম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছালেক চৌধুরী ভোট পেয়েছিলেন ১ লক্ষ ২৯ হাজার ৮০৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলেিগর সাধন চন্দ্র মজুমদার পেয়েছিলেন ১ লক্ষ ১ হাজার ১৩৫ ভোট। ২০০৮ সালে ৯ম সংসদ নির্বাচনে আওয়ালীগের সাধন চন্দ্র ভোট পেয়েছিলেন ১ লক্ষ ৭৭ হাজার ২৫১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপির ছালেক চৌধুরী পেয়েছিলেন ১ লক্ষ ১১ হাজার ৮৯ ভোট। ২০১৪ সালে ১০ম সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত অংশ গ্রহন না করার কারনে আওয়ামীলগ প্রার্থী বিজয়ী হয়। এছাড়াও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি অংশ গ্রহণ করলেও আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়। ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত অংশ গ্রহন না করার কারনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়। ফলে আসনটিতে বিএনপি প্রার্থী তিনবার ও আওয়ামী লীগ প্রার্থী চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমান সময়ে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকায় নির্বাচনী মাঠে একজন সতন্ত্র সহ ৪টি দলের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর মধ্যে দ্বি-মুখী হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে অনেকে ধারনা করছেন। এবারে এ আসনটিতে ১৬৬টি কেন্দ্রের ৯৫৮টি কক্ষে ৪ লক্ষ ৭৪ হাজার ৬৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। এই ভোটারদের সমর্থন পেয়ে সংসদ সদস্য পদে লড়াই হওয়ার সম্ভবানা রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান(ধানের শীষ) ও জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম(দাড়িপাল্লা) এর মধ্যে। অপরদিকে, সতন্ত্র প্রার্থী ছালেক চৌধুর(মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওঃ আব্দুল হক (হাতপাখা) ও জাতীয়পার্টি মনোনিত প্রার্থী আকবর আলী কালু(লাঙ্গল) প্রতীক নিয়ে নিজেদের পক্ষে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com