1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

নদীতে চিতা বাঘের মরদেহ উদ্ধার

মোঃ মামুন
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় এক কৃষকের আস্ত গরুর খাওয়ার পর নাগর নদী থেকে বিশাল আকৃতির এক চিতা বাঘের মরদেহ উদ্ধার হয়েছে।২রা  ফেব্রুয়ারি২০২৪ (বৃহস্পতিবার) সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে গরু খাওয়ার পর সেই চিতা বাঘের মরদেহ মিলল পার্শ্ববর্তী নদী থেকে।
 এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বাঘটি। পরে স্থানীয় এক কৃষকের গরু খেয়ে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেঁষা নাগর নদীতে নামে।
নদীতেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটি উদ্ধার করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেয়া হয়। চিতা বাঘের মরদেহ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক জাদুঘরে পাঠানো হবে বলে জানা গেছে।
পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসুদন বর্মন  গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়েছে। চিতা বাঘটি লম্বায় ৬ ফিট হলেও উচ্চতা সাড়ে ৩ ফিট। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com