1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সোনাতলায় আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত যশোরে ডাকাতিয়া–সরিষাডাঙ্গায় দুর্বৃত্তের কোপে যুবক গুরুতর আহত, অবস্থা আশঙ্কাজনক জামালপুরে গভীর রাতে সাবেক কাউন্সিলর ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ডাকাতি ফেনীতে হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব-এর ইফতার মাহফিলে সাংবাদিক ও বিশিষ্টজনের মিলনমেলা আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলায় আহত-৩- ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়নের-৪-ওয়ার্ডে খালকোলা গ্রামে ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান, জরিমানা ২০ হাজার টাকা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে পাঁচবিবি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পত্নীতলায় নবনির্বাচিত এমপি এনামুল হকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা

নবাবগঞ্জে এমপি’র আর্থিক সহায়তায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এর ব্যক্তিগত অর্থায়নে ঢাকা নবাবগঞ্জ উপজেলায় নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শনিবার নবাবগঞ্জ সদরে জনসাজেদা কমপ্লেক্সের তৃতীয় তলায় সালমান এফ রহমান এমপি’র বাবার নামে প্রতিষ্ঠিত ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ।

নারীদের আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ শেষে সবাইকে সেলাই মেশিন প্রদান করা হবে। এসময় ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ জানান, দোহার ও নবাবগঞ্জ উপজেলার নারীদের শুধু সেলাই প্রশিক্ষণই নয় তাদের ব্লক-বাটিকের কাজের প্রশিক্ষণ হাতে-কলমে শেখানো হবে।

বিগত ২৭ বছর ধরে সালমান এফ রহমানের প্রতিষ্ঠিত ফজলুর রহমান ফাউন্ডেশন নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি সহ সামাজিক, মানবিক ও বিভিন্ন দুর্যোগে সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে।

মহাসচিব আব্দুর রউফ আরো জানান, ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে নারীদের জন্য দোহারে জয়পাড়ায় সেলাই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছি। প্রশিক্ষণ শেষে সালমান এফ রহমান তার নিজস্ব অর্থায়ন থেকে প্রত্যেকটা প্রশিক্ষণ প্রাপ্ত নারীদেরকে একটি করে সেলাই মেশিন উপহার দিবেন। যাতে সেলাই মেশিনের মাধ্যমে তারা কিছুটা হলেও উপকৃত হয় এবং নিজেদের পায়ে দাড়ানোর কিছুটা সুযোগ পায়। তিনি আরো জানান, সেলাই মেশিন প্রশিক্ষন কর্মসূচীর মাধমে আমরা ৫০০-৭০০ কর্মী তৈরি করতে চাই এবং তারা নিজেদের পরিবারের কাজ করবে, পাড়া প্রতিবেশিদের কাজ করবে। নারীরা যাতে আত্মনির্ভরশীল হতে পারে সেই লক্ষ্যেই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে করে তারা পরনির্ভরশীলতা থেকে মুক্তি পায়, সে জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সালমান এফ রহমান বলেছেন মানবতার কল্যানে তিনি সব সময় এটাকে অগ্রাধিকার দিয়ে চালু রাখবেন।

এই কাজটা রাজনৈতিক নয় উল্লেখ করে তিনি জানান, এই কাজটা প্রতিটি এলাকার মানুষের জন্য এবং তিনি প্রত্যেকটা মানুষেরই এমপি। যারা তাকে ভোট দিয়েছেন তিনি তাদের যেমন এমপি, যারা তাকে ভোট দেননি তিনি তাদেরও এমপি। দোহার নবাবগঞ্জ এলাকার ৭ লাখ মানুষের মনে প্রানে মিশে আছেন দোহার-নবাবগঞ্জ ঢাকা -১ আসনের এই সাংসদ।

এই সময় আরো উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল, পল্লীবিদ্যুৎ সমিতি ঢাকা-২ সাবেক সভাপতি সাংবাদিক খালিদ হোসেন সুমন, কলাকোপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, কৈইলাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজহার আহমেদ বাবলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com