1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

নবাবগঞ্জে দূর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪৭৩ বার পড়া হয়েছে

আর কয়েকদিন পরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দূর্গোৎসব যাতে করে নির্বিঘ্নে পালন করতে পারে সেই লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে প্রস্তুতি সভা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী মো. জুলফিকার হক চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান আহমেদ, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকারসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং বিভিন্ন পূজা মন্ডপের পরিচালনা কমিটির সদস্যগণ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com