1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

নবাবগঞ্জে বিএডিসি’র বৃক্ষরোপণ ও হাইড্রোলিক স্ট্রাকচার উদ্বোধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৮ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) এর পুনঃখননকৃত খালের দুই পাড়ে বৃক্ষরোপণ ও হাইড্রোলিক স্ট্রাকচার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চুনাকাঠি বিলের খালের পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএডিসি’র বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম।

দুপুরে তিনি উপজেলার বারুয়াখালী ইউনিয়নের রামনগর খালের উপর ১টি, বারুয়াখালী বাজার সংলগ্ন স্থানে ১টি ও দোহার উপজেলার নারিশা ইউনিয়নে নির্মিত ২টি হাইড্রোলিক স্ট্রাকচার পরিদর্শন করেন।

প্রকৌশলী মোহাম্মদ ওয়াাহিদুল ইসলাম পরিদর্শনকালে জানান, কৃষকের জলাবদ্ধতা দূরীকরণে ২০২২-২৩ অর্থবছরে নবাবগঞ্জ ও দোহার উপজেলায় মোট ২৫ কিলোমিটার খাল পুনঃখনন, ১৫টি মাজারী ও ছোট আকারের হাইড্রোলিক স্ট্রাকচার, ৩০০০ মিটার ভূগর্ভস্থ সেচনালা নির্মাণ, ২টি লো লিফট পাম্প স্থাপন এবং ৯টি পাম্প হাউজ নির্মাণ করা হয়। বৃহত্তর ঢাকা জেলা সেচ এলাকা উন্নয়ন(৪র্থ পর্যায়) প্রকল্পের জন্য নতুন স্কিম সংগ্রহ করা হচ্ছে।

এ সময়ে সফর সঙ্গী ছিলেন- বিএডিসি নির্বাহী প্রকৌশলী ঢাকা রিজিয়ন প্রকৌশলী মনিরা জাহান, ঢাকা জোনের সহকারী প্রকৌশলী রুহুল আমিন ও উপসহকারী প্রকৌশলী সাহারুল।

আরও উপস্থিত ছিলেন- বারুয়াখালী ইউপি চেয়ারম্যান এম এ বারী বাবুল মোল্লা সহ স্থানীয় উপকারভোগী কৃষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com