1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

নরসিংদীর ৫ টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

মোঃএমরুল ইসলাম,উপজেলা প্রতিনিধি,মনোহরদী,নরসিংদী।
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩২ বার পড়া হয়েছে
নরসিংদীর ৫ টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

নরসিংদীর ৫ টি আসনে উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার(৩০ শে নভেম্বর) সকাল থেকে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য পদের প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার  কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।জেলা রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে জেলার ৫ টি আসনে মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন। এর মধ্যে ১২জন স্বতন্ত্র প্রার্থী।নরসিংদী-১(সদর)আসনে মোট প্রার্থী হয়েছেন ১০ জন।

এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩ জন।প্রার্থীরা হলেনঃ-আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, নজরুল ইসলাম হীরু, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃকামরুজ্জামান,জাতীয় পার্টির মোঃওমর ফারুক, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ শাহজাহান মিয়া, বাংলাদেশ কংগ্রেস পার্টির, ইকবাল হোসেন ভূঁইয়া, তৃণমূল বিএনপির জলিল সরকার, স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী, মোঃজাকারিয়া ও বাংলাদেশ ত্বরিকত ফেডারেশনের মোঃছবির মিয়া, জাকের পার্টির আওলাদ হোসেন মোল্লা।

নরসিংদী-২(পলাশ) আসনে মোট প্রার্থী ৬ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩ জন।আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য, আল-তামাশ কবীর, জাসদের প্রার্থী জায়েদুল কবীর, জাতীয় পার্টির এএনএম রফিকুল আলম সেলিম, স্বতন্ত্র প্রার্থী, সাবেক এম.পি. কামরুল আশরাফ খান পোটন, স্বতন্ত্র প্রার্থী, আফরোজা সুলতানা।

নরসিংদী-৩(শিবপুর) আসনে মোট ৮ জন।এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৩ জন।প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীতপ্রার্থী, ফজলে রাব্বী খাঁন, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগে সহ-সভাপতি, আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, তাঁর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, ফেরদৌসি ইসলাম, জাতীয় পার্টির এএসএম জাহাঙ্গীর পাঠান, ইসলামী ঐক্যফ্রন্টের নূরুজ্জামান, ন্যাশনাল পিপলস্ পার্টির, ডাঃআফতাব হোসেন, তৃণমূল বিএনপির, সুশান্ত চন্দ্র বর্মণ, স্বতন্ত্র প্রার্থী মোঃমাসুম মৃধা।

নরসিংদী-৪(মনোহরদী-বেলাব) আসনে মোট প্রার্থী-০৬ জন।এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ০১ জন। প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, নূরুল মজিদ মাহমূদ হুমায়ূন,স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য, সাইফুল ইসলাম খাঁন বীরু, জাতীয় পার্টির এ্যাডঃকামাল উদ্দীন আহমেদ, মুক্তিজোটের এমদাদুল হক দোলন, জাকের পার্টির মোঃফয়সাল মিয়া, তৃণমূল বিএনপির মোঃদেলোয়ার হোসেন।

নরসিংদীর-৫(রায়পুরা) আসনে মোট প্রার্থী ১০ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ২ জন। প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত রাজিউদ্দীন আহম্মেদ রাজু, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, মিজানুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির প্রকৌশলী  মোঃশহীদুল ইসলাম,ইসলামী ঐক্যজোট বাংলাদেশ এর প্রার্থী, মুফতি আঃ কাদের মোল্লা, বিএনএফ এর বিটু মিয়া, জাসদের মাহফুজুর রহমান, বাংলাদেশ কংগ্রেস পার্টির, মমতাজ মহল, জাকের পার্টির বিল্লাল মিয়া, গণফ্রন্টের নাজমুল হক শিকদার এবং স্বতন্ত্র প্রার্থী, সোলেমান খন্দকার।

এ বিভাগের আরো সংবাদ

ঝিনাইদহে পানির দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ঋণের দায়ে ঘরছাড়া হওয়ার আতঙ্কে কৃষকমাকসুদুল হক, ঝিনাইদহ- ১১ মার্চ, মঙ্গলবার ঝিনাইদহের বেশিরভাগ কৃষক এনজিও বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেছেন। এখন সেই ঋণের কিস্তি শোধ করার চাপে তারা অনেকটা বাধ্য হয়েই লোকসানে ফসল বিক্রি করছেন। পবিত্র রমজান ও সামনে ঈদ। পরিবারের নতুন পোশাক কেনা তো দূরের কথা, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন তারা। ঝিনাইদহের মাঠজুড়ে এখন পেঁয়াজ তোলার কর্মযজ্ঞ। জেলার শৈলকূপা ও হরিণাকুণ্ডু উপজেলার বিস্তীর্ণ মাঠে মাঠে আগাম জাতের পেঁয়াজ উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় উৎপাদন খরচ এর অর্ধেক ঘরে আসছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় এ বছর রেকর্ড প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, যা থেকে প্রায় দেড় লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করা হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলাতে ২৫০০ হেক্টর জমিতে এবার পেঁয়াজের ব্যাপক ফলন হয়েছে। কিন্তু পেঁয়াজের বর্তমান দামে চাষীর কপালে চিন্তার ভাঁজ। প্রতি মণে উৎপাদন খরচ ১৫০০ টাকার বেশি হলেও বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। সরেজমিনে বিভিন্ন মাঠ ও হাট ঘুরে দেখা যায়, চাষিরা দল বেঁধে জমি থেকে পেঁয়াজ তুলছেন। কেউ পরিষ্কার করছেন, কেউ বা বস্তাবন্দি করে হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে কৃষকদের সাথে কথা বলে জানা যায় এক চরম সত্য—পেঁয়াজ চাষে যে পরিমাণ হাড়ভাঙা খাটুনি আর অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজার দরে তার অর্ধেকও উঠে আসছে না। সার, বীজ, সেচ আর শ্রমিকের মজুরি মিলিয়ে উৎপাদন খরচ আকাশচুম্বী হলেও হাটে গিয়ে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ। বর্তমানে পেঁয়াজ উত্তোলনের ভরা মৌসুম হওয়ায় সব কৃষক একসাথে পেঁয়াজ বাজারে নিয়ে আসছেন। হাটে চাহিদার তুলনায় সরবরাহ কয়েকগুণ বেশি হওয়ায় দাম কমে গেছে । ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির ফলে স্থানীয় বাজারের দেশি পেঁয়াজের কদর কমছে। পাইকাররা আমদানিকৃত পেঁয়াজের দোহাই দিয়ে দেশি পেঁয়াজের দাম কমিয়ে রাখছেন । স্থানীয় পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নেই। ফলে পচে যাওয়ার ভয়ে এবং ঋণের কিস্তি শোধের চাপে কৃষকরা পানির দরেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন । প্রান্তিক চাষি ও পাইকারি বাজারের মাঝখানে থাকা আড়তদার ও মধ্যস্বত্বভোগীদের একটি বড় অংশ বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ উঠেছে। হরিণাকুণ্ডুর কৃষকরা বলছেন, বীজ, সার ও শ্রমিকের যে আকাশচুম্বী দাম, সেই তুলনায় বাজারের এই দর তাদের পথে বসিয়ে দেবে। বিশেষ করে সামনে রমজান ও ঈদ থাকায় পরিবারের বাড়তি খরচ মেটাতে তারা চরম সংকটে পড়েছেন। কৃষকদের দাবি, পেঁয়াজ আমদানি সাময়িকভাবে স্থগিত রেখে এবং সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে পেঁয়াজ সংগ্রহের ব্যবস্থা করলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। অন্যথায় লোকসানের ভারে ধসে পড়বে এই অঞ্চলের কৃষি অর্থনীতি।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com