1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

নাটোরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আ. রশিদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু রশিদ ওই এলাকার দিনমজুর সাবিরুল ও মালেকা  খাতুন দম্পতির ছেলে।
গতকাল রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাচুড়িয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে পরিবারের সদস্যরা বাড়ির কাজে ব্যস্ত ছিল। সকলের অজান্তে কোন এক সময় শিশু রশিদ বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে ছেলেকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যরা।
পরে শিশুটিকে  উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com