1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

নীলফামারীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

মোঃ জীবন ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে
নীলফামারী সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থী সদরের টুপামারী উত্তর ফকিরপাড়ার একটি স্কুলের তৃতীয় শ্রেণী ছাত্রী। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ডোমার উপজেলার পূর্ব চিকনমাটি বসতপাড়া গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ (২২), সদর উপজেলার টুপামারী ইউনিয়নের শাহাদাত ফকির (৪৫) ও একই গ্রামের শফিয়ার রহমান (৬৫)।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের উত্তর ফকিরপাড়া গ্রামের একটি ওয়াক্তিয়া নামাজ ঘরে আরবি পড়াতেন নাহিদুল ইসলাম নাহিদ। সেখানে নাহিদের খাওয়ার সুবিধার্থে স্থানীয়রা পর্যায়ক্রমে সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে খাবারের ব্যবস্থা করতেন।
ঘটনার দিন অর্থাৎ গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে তাকে খাবার দিতে যায় ৮ বছরের শিশুটি। সে সময় তাকে ফুসলিয়ে এবং বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নিজ ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত নাহিদ।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, আট বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com