1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

পটিয়া ও কুমিল্লা সদরে নতুন ইউএনও

ওবাইদুল হক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিভাগের আওতাধীন দুই উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বিসিএস (প্রশাসন)  ক্যাডারের দুই কর্মকর্তা কে পদায়ন করা হয়েছে। ০২/১২/২০২৪ ইং তারিখ বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এ যোগদানকৃত কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা কে কুমিল্লা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তাঁর নিজ জেলা ভোলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম  এ ন্যস্তকৃত কর্মকর্তা ফারহানুর রহমান কে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।তাঁর নিজ জেলা নোয়াখালী। ফাতেমা তুজ জোহরা কে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে পত্রজারির তারিখ অপরাহ্নে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম থেকে অবমুক্ত করা হয়। এ কার্যালয় থেকে তাঁকে কোন বেতনভাতাদি প্রদান করা হয়নি মর্মে প্রজ্ঞাপন সূত্রে জানা যায়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com