1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

পাঠ্যক্রম নিয়ে ধর্ম ব্যবসায়ীরা মাঠে নেমেছে

ওমর ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে
নতুন শিক্ষা কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি যুগোপযোগী হলেও অসৎ উদ্দেশ্য হাসিলে ধর্ম ব্যবসায়ীরা মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন প্রতিথযশা লেখক-গবেষক ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন।
রোববার (২৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পাঠ্যপুস্তক নিয়ে মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মুনতাসীর মামুন বলেন, গত ৭৮ বছরে ১১টি কমিশন গঠন করা হলেও কোনো শিক্ষানীতিই গৃহীত হয়নি।মৌলবাদীরা ভ্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নতুন পাঠ্যক্রম নিয়ে ধর্ম ব্যবসায়ীরা মাঠে নেমেছে। নতুন ইস্যু তৈরির জন্য পাঠ্যক্রমকে আক্রমণ করা হয়েছে।
পৃষ্ঠপোষকরা যা চেয়েছে, আসিফ মাহতাব তাই করেছে দাবি করে এ শিক্ষবিদ বলেন, আসিফ মাহতাব কীভাবে চাকরি পেল কর্তৃপক্ষের সেটি তদন্ত করা উচিত। তার আচরণ অশিক্ষকসুলভ। তাকে শাস্তির আওতায় না আনলে এ ধরনের প্রবণতা বাড়তে পারে।সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, মৌলবাদী মনোভাবের কোনো শিক্ষক দিয়ে স্মার্ট বাংলাদেশ তৈরি সম্ভব নয়। যড়যন্ত্রকারীরা মাহতাবের বিষয়টিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চাইছে। তাদের দাবির কাছে কোনোভাবেই পিছু হটা যাবে না।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com