1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য শিক্ষক মো: মঞ্জুরুল ইসলাম এর প্রেষণ মঞ্জুর

ওবাইদুল হক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে
পিএইচডি (পূর্ণকালীন) গবেষণা কোর্সে অধ্যয়নের জন্য কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মঞ্জরুল ইসলাম এর ০১ (এক) বছরের জন্য প্রেষণ মঞ্জুর করা হয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ এ ২০২৪- ২০২৫ শিক্ষাবর্ষে পিএইচডি গবেষণা কোর্সে অধ্যয়ন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসা: রোকেয়া পারভীন কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। ০৬টি শর্তে মো: মঞ্জরুল ইসলাম এর প্রেষণ মঞ্জুর করা হয়। শর্তসমূহ হলো: (ক) উচ্চ শিক্ষা গ্রহণের অগ্রগতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের/কোর্স পরিচালকের প্রত্যয়নপত্রসহ ০৬ (ছয়) মাস অন্তর অন্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়-কে অবহিত করবেন; (খ) পিএইচডি কোর্স সম্পন্ন করে কর্মস্থলে যোগদান করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়-কে অবহিত করবেন। অন্যথায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে; (গ) কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোর্সের বিষয় পরিবর্তন করতে পারবেন না; (ঘ) সৃষ্ট রিজার্ভ পদের বিপরীতে প্রাপ্যতা অনুযায়ী বেতন-ভাতাদি উত্তোলন করবেন; (ঙ) কোর্সওয়ার্ক শেষে সমন্বিত (কম্প্রিহেনসিভ) পরীক্ষায় আবশ্যিকভাবে উত্তীর্ণ হতে হবে; (চ) পিএইচডি কোর্স সম্পন্ন করার জন্য পরবর্তী ০২ বছর প্রেষণ প্রাপ্তির ক্ষেত্রে কর্মকর্তার নিজ অধ্যাপনা বিষয়ের সাথে সংশ্লিষ্ট শিরোনামসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে এবং তা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হতে হবে। সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, প্রেষণকালীন তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ন্যস্ত থাকবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com