1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে
পিরোজপুর পৌরসভার মহাশ্মশান কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, আগুন দিয়ে পোড়ানো এবং মালামাল চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি প্রদীপ কুমার আইচ (৪৮)-কে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার আইচ পিরোজপুর সদর উপজেলার খুমুরিয়া এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত অনিল কুমার আইচ ও ঊষা রাণী আইচের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে পিরোজপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
উল্লেখ্য, কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় দায়ের করা পিরোজপুর সদর থানার মামলা নম্বর-১০-এর প্রধান আসামি হিসেবে প্রদীপ কুমার আইচকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com