1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

পিরোজপুরে ডিবির অভিযানে আন্তজেলা পেশাদার মোটরসাইকেল চোর ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মামুন শিকদার 
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে
পিরোজপুর ডিবির অভিযানে আন্তজেলা পেশাদার মোটরসাইকেল চোর ও সাজাপ্রাপ্ত পলাতক পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার  সকালে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য বহু মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ বাদশা ফরাজী আজিজ শেখ কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
মোঃ বাদশা ফরাজী ওরফে আজিজ শেখ পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী গ্রামের মোঃ ইদ্রিস ফরাজীর পুত্র।
পুলিশ সূত্রে জানাযায়, পিরোজপুর পৌরসভাধীন এমপির মোড়স্থ একটি বাসা থেকে গত ১৯ মার্চ মঙ্গলবার একটি মোটরসাইকেল চুরি করে নিয়া যায়। এই সংক্রান্তে পিরোজপুর সদর থানায় মোটরসাইকেল মালিক একটি মামলা দায়ের করলে এরই পরিপেক্ষিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে আসামীদের ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করে।
এছাড়াও ডিবি একই অফিসার ও ফোর্সর সাভার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৭ বছরের সাজা প্রাপ্ত গেফতারি পরোয়ানাভুক্ত পলাতক অস্ত্র, ডাকাতি’সহ একাধিক মামলার এজাহারনামীয় আসামী মোঃ নোমান গাজীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।  ১৭ বছরের সাজা প্রাপ্ত গেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো: নোমান গাজী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের মালেক গাজীর পুত্র।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মো: মুকিত হাসান খাঁন জানান, পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, মুহাম্মদ শরীফুল ইসলাম, পিপিএম স্যারের নিদের্শে জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুরে কর্মরত এসআই (নিঃ) আবদুল্লাহ আল মাসুদ ও এসাআই (নিঃ) মোঃ রাসেল মোল্লাদ্বয় সঙ্গীয় ফোর্সের টিম ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য বহু মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ বাদশা ফরাজী আজিজ শেখ কে গ্রেফতার করে। উক্ত চোর চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com