1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

প্রকাশ্য জুয়া খেলায় যুব উন্নয়ণ কর্মকর্তাসহ ৩ জনের কারাদন্ড

মশিউর মিলন
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে প্রকাশ্য জুুয়া খেলার অপরাধে যুব উন্নয়ন কর্মকর্তাসহ ৩জনের ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করাহয়েছে। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালাইয়াবাজার থেকে তাদের আটক করে কারাদন্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) অফিস সুত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাউফল উপজেলার বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এর ধারাবহিকতায় গতকাল শনিবার (২৩ডিম্বের) রাত সাড়ে ১০টার দিকে কালাইয়া বাজারের পুরাতন সিনেমা হলের ভিতর থেকে প্রকাশ্য জুয়া খেলা অবস্থায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো. আব্দুর রাজ্জাক, মো. কবির হোসেন ও সত্যনারায়ন দেবনাথ নামে ৩ জুয়ারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আব্দুর রাজ্জাক(৪৮) যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক পদে ভোলা জেলায় কর্মরত আছেন।এছাড়া গ্রেফতারকৃত অপর আসামীদ্বয় মো. কবির হোসেন(৪৫) ও সত্যনারায়ন দেবনাথ (৫৫) পেশায় ব্যবসায়ী। প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ দ্বারা লংঘন করায় প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে জানা গেছে।এবিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুন্ড বলেন, অভিযোগের ভিত্তিতে কালাইয়া সুন্দরী সিনেমা হলের পুরনো ভবনে অভিযান চালিয়ে ৩জুয়ারীকে
গ্রেফতার করে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ দ্বারা লংঘন করায় প্রত্যেককে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বাউফল উপজেলা প্রশাসন এধরনের অভিযান অব্যাহত রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com