1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী যুক্তরাষ্ট্র-ইরান সামরিক হামলা বন্ধের পর জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ ডেঙ্গু: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

প্রতিপক্ষকে ঘায়েল করতে বৃদ্ধকে নিজ স্ত্রী ও ছেলে-মেয়ে মিলে হত্যা

নাহিদুল ইসলাম স্বাধীন
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে
নেত্রকোনার মোহনগঞ্জে নিজ ঘর থেকে জাহের উদ্দিন (৭৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর ধারণা, প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রী আর ছেলে মেয়ে মিলে বৃদ্ধ জাহেরকে হত্যা করেছেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহেরের স্ত্রী আনিছা, মেয়ে আনোয়ারা আক্তার নূপুর ও আজিমা আক্তারকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কমলপুর গ্রাম থেকে জাহের উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। জাহেরের মাথার কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুরো মেঝেতে রক্তের দাগ।
প্রতিবেশীরা জানান, জমির বিরোধে চলতি মাসে প্রতিবেশী সনু মিয়া খুন হন। এ ঘটনায় করা মামলায় জাহেরের স্ত্রী, ছেলে–মেয়ে, ছেলের স্ত্রীসহ আটজনকে আসামি করা হয়েছে। মামলায় দুই ছেলে সাইকুল ও তরিকুল কারাগারে রয়েছেন। অপর ছেলে শফীকুল ইসলাম জামিনে আছেন।
প্রতিবেশীরা ধারণা করছেন, মামলা থেকে বাঁচতে ও প্রতিপক্ষকে ঘায়েল করতে বৃদ্ধ জাহের উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন স্ত্রী ও ছেলে–মেয়েরা। পরিকল্পনা অনুযায়ী ঘরের জিনিসপত্র আগেই সরিয়ে নেন। প্রতিপক্ষের লোকজন আড়াল থেকে পরিকল্পনা শুনে গত বৃহস্পতিবার থানা–পুলিশকে জানায়। আজ ভোরে জাহের উদ্দিনের রক্তাক্ত লাশ পাওয়া যায় তাঁর ঘরে। শেষ রাতে হত্যার ঘটনা ঘটলেও পাশের ঘরের লোকজন কিছুই জানেন না। ঘটনার পর সহায়তার জন্য প্রতিবেশীদেরও ডাকা হয়নি। বৃদ্ধ জাহেরকে হাসপাতালেও নেওয়া হয়নি।
পুলিশের জিজ্ঞাসাবাদে জাহেরের স্ত্রী আনিছা, মেয়ে আনোয়ারা আক্তার নূপুর ও আজিমা আক্তার অসংলগ্ন কথা বলেন। সন্দেহ হওয়ায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
প্রতিবেশী সুজন মিয়া অভিযোগ করে বলেন, ‘কয়েক দিন আগে জাহের মিয়ার ছেলে-মেয়েরা মিলে কুপিয়ে আমার ভাইকে হত্যা করেছে। তারা আমাদের ফাঁসাতে পরিকল্পনা করছে শুনতে পাই। বিষয়টি পুলিশকে গত বৃহস্পতিবার জানাই। এদিন ঘরের জিনিসপত্রও সরিয়ে নিয়েছে তারা।’
প্রতিবেশী শাবানা আক্তার ও কাকলি আক্তার বলেন, আজ তারা সবাই বাড়িতে ছিল। অথচ পুলিশকে বলছে, তারা নাকি খবর শুনে সকালে ঢাকা থেকে এসেছে। ঢাকা থেকে ২–৩ ঘণ্টায় তারা এল কীভাবে। ভোরের দিকে কুপিয়েছে বললেও তারা বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যায়নি। এমনকি প্রতিবেশীদেরও ডাকেনি।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান গতকাল সন্ধ্যা ৬টার দিকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের শিকার জাহেরের স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com