1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ-জনগণের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির মানসম্মত শিক্ষা দিতে আমরা ব্যর্থ: শিক্ষামন্ত্রী আড়ালে থেকেও যুদ্ধে সক্রিয় মোজতবা খামেনি প্রণয় ভার্মার সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের সাক্ষাৎ, তিস্তা চুক্তি ও ট্যুরিস্ট ভিসা চালুর দাবি কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি জামালপুরে ১৬ বছর বয়সী কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবকের মৃত্যুদন্ড মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ইচ্ছার প্রতিফলন ঈশ্বরদীর আবহাওয়া অফিস কাগজে-কলমে আধুনিক, বাস্তবে অচল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার হেরোইন ব্যবসায়ী মুকুলকে গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে খোলপেটুয়া নদীতে রাতে অভিযান

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি মাসুদ সাঈদী: পিরোজপুরে সড়ক পুনর্নির্মাণে জোর

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। ভেঙে পড়া সড়কগুলোর পুনর্নির্মাণকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণের পরপরই এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিয়েছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প স্থগিত বা বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে ছিলেন। বিশেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় নেওয়া ১১টি প্রকল্পের মধ্যে ৮টিই বিগত সরকারের সময় দুর্নীতির কারণে বন্ধ হয়ে যায়। এতে প্রায় ১২ লাখ মানুষ সরাসরি ভোগান্তির শিকার হন।
এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও মাসুদ সাঈদী বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করেন এবং সমস্যার সমাধানে একাধিকবার উদ্যোগ নেন। কিন্তু সে সময় কার্যকর কোনো অগ্রগতি হয়নি।
পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পিরোজপুরের সড়কগুলোর করুণ অবস্থা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। এরই প্রেক্ষিতে গত ৫ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে পিরোজপুর জেলার সার্বিক উন্নয়ন, বিশেষ করে ভেঙে পড়া সড়কগুলোর পুনর্নির্মাণ কাজ পুনরায় চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এতে পিরোজপুরবাসী সড়ক পুনর্নির্মাণের বিষয়ে আশ্বস্ত হন।
উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহাম্মেদ সোহেল মঞ্জুর এবং পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল।
বৈঠকে মাসুদ সাঈদী নাজিরপুর থেকে বৈঠাকাঠা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়ক দ্রুত নির্মাণের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। তিনি প্রস্তাব দেন, দুর্নীতির মামলার নিষ্পত্তির জন্য অপেক্ষা না করে জরুরি ভিত্তিতে রাজস্ব বাজেট থেকে বরাদ্দ দিয়ে কাজ শুরু করা যেতে পারে।
এ ছাড়া পিরোজপুর জেলার সার্বিক সড়ক ব্যবস্থার উন্নয়নে আরও বেশ কিছু প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। একই বৈঠকে পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন।
পিরোজপুরের সর্বস্তরের জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য মাসুদ সাঈদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের আশা, দীর্ঘদিনের অবহেলা ও দুর্নীতির কারণে থমকে থাকা উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে পিরোজপুরের যোগাযোগ ব্যবস্থা ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com