1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

ফরিদপুরে আওয়ামীলীগ প্রার্থীর দুই সমর্থককে পিটিয়ে আহত

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে
ফরিদপুর-৩ সদর আসনে আওয়ামীলীগ প্রার্থী শামীম হকের দুই সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামে। মারাত্নক ভাবে আহত দুইজনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর একজনের অবস্থা আশংকাজনক হলে উন্নত চিকিৎসার প্রয়োজনে দ্রুত তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
স্থানীয়রা এবং নৌকার প্রার্থী জানান, রাতে নৌকা প্রতিকের প্রার্থী শামীম হকের কয়েক সমর্থক পোষ্টার লাগানোর কাজ করছিল। এসময় একটি গাড়ীতে করে আসা স্বতন্ত্র প্রার্থীর কয়েক সমর্থক লাঠিসোটা নিয়ে নৌকার সমর্থকদের উপর হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, হকিষ্টিক, লাঠি দিয়ে বেদম প্রহার করে। এতে নৌকার সমর্থক সেলিম ও কামরুল মারাত্বক ভাবে আহত হয়। হামলাকারীরা চলে যাবার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
হাসপাতালে ভর্তি থাকা দুইজনের মধ্যে কামরুলের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। এ ঘটনা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে সন্ত্রাসী হামলায় মারাত্বক ভাবে আহত দুই কর্মীকে দেখতে হাসপাতালে ছুটে যান নৌকার প্রার্থী শামীম হকসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা। এসময় তিনি সন্ত্রাসী হামলার জন্য স্বতন্ত্র প্রার্থী একে আজাদের সমর্থকদের দায়ী করেন। তিনি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। বর্তমানে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com