1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

ফরিদপুরে আব্দুর রহমান মন্ত্রিত্ব পাওয়ায় আনন্দ মিছিল 

নাজিম বকাউল 
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোঃ আব্দুর রহমানে মন্ত্রী পরিষদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে তার নির্বাচনী এলাকা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার নেতা কর্মীরা।
এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চৌরাস্তা থেকে কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি আনন্দ  মিছিল উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুসা মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল, পৌর মেয়র মো  লিপন মিয়া  স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ্।
বক্তারা বিপুল জনপ্রিয় নেতা মোঃ আব্দুর রহমানকে মন্ত্রিপরিষদের সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
বক্তারা বলেন আব্দুর রহমান একজন ত্যাগী নেতা,  বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দুর্দিনে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগের সুসংগঠিত করেছেন। তাই যোগ্য নেতাকে সঠিক পদে অধিষ্ঠিত করেছেন বলে মনে করেন তারা।  তারা মনে করেন আব্দুর রহমান এই পথে অধিষ্ঠিত হয়ে ফরিদপুর ১ আসন তথা গোটা বাংলাদেশের সময় উপযোগী উন্নয়নে ভূমিকা রাখবেন। #
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com