1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪৩১ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে  ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার  শহরের জামাল স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় ‌। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের ‌জেলা প্রশাসক  কামরুল আহসান তালুকদার।
অনুষ্ঠানে  ‌ জাতীয় পতাকা উত্তেলন ও পরে ‌ কুচকাওয়াজ  অনুষ্ঠিত হয়। এতে  বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ‌ বিভিন্ন স্কুল এর ছাত্রছাত্রীবৃন্দের উদ্যোগে উক্ত কুচকাওয়াজ ‌অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন  ফরিদপুরের  পুলিশ সুপার মোঃ মোর্শেদ  আলম,  স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ‌  চৌধুরী রওশন ইসলাম, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ‌ আব্দুর রাজ্জাক মোল্লা,  পৌর মেয়র  অমিতাভ বোস,  ফরিদপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সিদ্দিকুর রহমান ‌, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ   সহ জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে  জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার  বলেন, মহান স্বাধীনতা দিবসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এছাড়াও তিনি স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গ কারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জাতির জনকের কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।পরে  কুচকাওয়াজে অংশগ্রহণকারী ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার  বিতরণ করা হয়।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে আজ  শহরের গোয়ালচামট স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, ফরিদপুর সদর আসনের এমপি আব্দুল কাদের আজাদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি ঝর্না হাসান, পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ ও সহযোগী সংগঠন, ফরিদপুর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।  সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও  দোয়া করা হয়।
এছাড়া ফরিপুরের ৯ টি উপজেলাতেই নানা আয়োজন ও কর্মসুচি পালনের মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com