1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

ফরিদপুরে পিয়াজ চাষের জমিতে পানি জমায় চাষীদের দু:চিন্তা।

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩১ বার পড়া হয়েছে
নিম্মচাপ মিগজাউমের প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টির কারনে ফরিদপুরের নগরকান্দায় ও সালথায় পিয়াজ চাষের জমিতে পানি জমে যাওয়ায় চাষিরা বিপাকে পড়ে গেছে।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান,
ইতোমধ্যে পিয়াজের চারা (হালি) লাগানোর জন্য যে সকল জমি প্রস্তুত করা হয়েছে সে সকল জমিতে পানি জমে থাকার কারনে সেই জমিতে এই মুহূর্তে আর পিয়াজের চারা লাগানো সম্ভব হবেনা। এমনকি এক সপ্তাহের মধ্যেও সেটা সম্ভব হবে না।
নগরকান্দা ও সালথার পিয়াজ চাষীরা  জানান, আমরা জমিতে পেঁয়াজ চাষ করবো। তার মধ্যে বৃহস্পতিবার প্রথম দিন শুরু করার দিন ছিলো কিন্তু বৃষ্টির কারনে জমিতে পানি জমে যাওয়ায় সেটা সম্ভব হয় নাই। এখন আবহাওয়া কয়দিন খারাপ থাকবে তাতো বলতে পারছি না। এই বৃষ্টির কারনে আমাদের এলাকায় পিয়াজ চাষীদের অনেক ক্ষতি হয়েছে। আবার অনেকের পিয়াজের হালির ও ক্ষতি হয়েছে। এখন বেশ কয়েকদিন পিছিয়ে যাবে পেয়াজের হালি লাগাতে।
উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ জানান, বৃষ্টির কারনে পেয়াজের বীজ তলায় পানি জমেছে। প্রথম কাজ হবে বীজতলা হতে পানি বের করে দেওয়া। তা না হলে হালির ক্ষতি হবে। আবহাওয়া অধিদপ্তরের খবরে বলা হয়েছে শনিবার আবহাওয়া স্বাভাবিক হবে। সেই হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যেই পেয়াজের হালি লাগাতে পারবে পেয়াজ চাষীরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com