1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

লোহাগাড়ার শাহাদাত হোসেন স্বাধীন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিযুক্ত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৬২ বার পড়া হয়েছে
সুমন মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামে বেড়ে ওঠা লোহাগাড়ার কৃতি সন্তান শাহাদাত হোসেন স্বাধীন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন।
তাঁর এ সাফল্যে লোহাগাড়া উপজেলাসহ সমগ্র চট্টগ্রাম জেলা জুড়ে আনন্দের সুবাতাস বইছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
 জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। প্রধানমন্ত্রীর যোগদানের তারিখ থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে এবং প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা সন্তুষ্টি সাপেক্ষে দায়িত্ব পালন করবেন। শাহাদাত হোসেন স্বাধীন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ কৈয়ারকুল এলাকার বাসিন্দা আলি আহমেদ সওদাগরের ছেলে।  তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।  তিনি স্নাতক শেষ করার পর ভারতের নয়াদিল্লিতে অবস্থিত South Asian University থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনেই তিনি সাংবাদিকতায় সম্পৃক্ত হয়ে দৈনিক মানবজমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে দেশের একাধিক জাতীয় দৈনিকে দায়িত্ব পালন করেন। সর্বশেষ আন্তর্জাতিক গণমাধ্যম The Diplomat-এর নিয়মিত লেখক হিসেবে কাজ করেছেন। সেখানে তাঁকে কলামিস্ট, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশের পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তাঁর ১৫টিরও বেশি পিয়ার-রিভিউড গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া ছয়টিরও বেশি আন্তর্জাতিক সম্মেলনে তিনি গবেষণাপত্র উপস্থাপন করেছেন।
সাংবাদিকতায় সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন শাহাদাত হোসেন স্বাধীন LSE South Asia Blog, The Strategist, The Daily Star এবং The Daily Sunসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় প্ল্যাটফর্মে নিয়মিত লেখালেখি করে গেছেন। দেশের জাতীয় দৈনিকগুলোতেও তাঁর শতাধিক কলাম প্রকাশিত হয়েছে।
তাঁর এই অর্জন লোহাগাড়ার তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে  মন্তব্য  করেছেন স্থানীয় সুশীল সমাজ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com