পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সূত্রে জানাগেছে, এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ জামালপুরে পূর্ণ মন্ত্রী। তিনি
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় তার নির্বাচনী এলাকা জামালপুর -১ (দেওয়ানগঞ্জ-বক্শীগঞ্জ ) এমপি মহোদয় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন খবর জানতে পেরে নেতাকর্মী ও লোকজনের মাঝে আনন্দ দেখা দেয়। শুক্রবার রাতে দেওয়ানগঞ্জ ও বক্শীগঞ্জ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল দুটি দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুই উপজেলার নেতাকর্মী ও সাধারণ লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করেন। আনন্দ মিছিলে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবীব পলিন, পৌর বিএনপির সেক্রেটারি আতিকুর রহমান সাজু,উপজেলা যুবদলের আহবায়ক মঞ্জু হোসেন প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।