1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন আদালতে

 নাজিম বকাউল,  ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৯০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন আদালতে
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ এর জবাব দিয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী  মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ফরিদপুর জেলা যুগ্ম ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর নিকট তিনি লিখিত জবাব দেন। মনোনয়নপত্র জমা দেয়ার সময় গাড়ী বহর ও  অধীক সংখ্যক লোক সমবেত হওয়ায় নিক্সন এর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়।
মজিবুর রহমান চৌধুরী নিক্সন জানান, আমি আচারন বিধি ভঙ্গের বিষয়ে লিখিত জবাব দিয়েছি। বলেছি আমরা নির্বাচনী আচরণ বিধি মেনে চলার চেষ্টা করবো সেদিকে নজর রাখবো যেন আর না হয়। এছাড়াও তিনি দুঃখ প্রকাশ  করে বলেন, অনেকেই তফসিল জমা দেবার সময় এমন কাজ করেছে কিন্তু শোকজ খেলাম আমি আর সাকিবুল হাসান!! নির্বাচন কে সুষ্ঠ ও শান্তি পূর্ন করতে প্রধান মন্ত্রীর অঙ্গিকার কে আমার রক্ষা করব।
উল্লেখ্য, বৃহস্পতিবার বার্তাবাহকের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর স্বাক্ষর করা চিঠি নিক্সন চৌধুরী গ্রহন করেন। মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এর আগে ফরিদপুর-৪ আসন থেকে দুইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com