1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সৈয়দপুরে মেলার আড়ালে ‘মেগা লটারি’: টিকিট বিক্রেতা হাতেনাতে আটক, ৫০ হাজার টাকা জরিমানা অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার

ফুলবাড়ীতে মোকছেদুল মন্ডলের জায়গায় জবরদখল করে বাড়ি ঘর নির্মাণের অভিযোগ

মোঃ আশরাফুল আলম   
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৩৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে মোকসেদুল মন্ডল এর ক্রয়কৃত জায়গায় জোরপূর্বক বাড়িঘর নির্মাণের অভিযোগ।
মোকসেদুল মন্ডলের থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে পাঠকপাড়া মৌজার ১১২ নং জেল, সি এস ৭৬ এস এ ৮৫ ডিপি ৬৪৯ সাবেক দাগ নং ৭ জায়গাটি মোকসেদুল মন্ডল ভোগ দখল করিয়া আসিতেছে।
জমিটি জবরদখল করছে একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র বুলবুল সরকার বুলু ও বকুল,
বুলবুল সরকারের পুত্র সুজন।
মোকসেদুল সরকার অভিযোগে লিখেছেন গত ৩০ মে সকাল দশটার দিকে বিবাদীগণ দা,হাশুয়া,কোদাল লোহার শাবল,রোড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমার জায়গায় অবৈধ ভাবে প্রবেশ করে বাড়িঘর নির্মাণের চেষ্টা করে,আমি সংবাদ পেয়ে তাদেরকে বাধা প্রদান করতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।
আমি কোনরকম দাঙ্গা-হাঙ্গামা চাই না তাই আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েছি বিষয়টির সুষ্ঠু সমাধান চাই।
জমিটি নিয়ে দুইটি মামলা চলমান রয়েছে,মামলা নিষ্পত্তি হওয়ার আগেই বিবাদীগণ এই জমি জবরদখলের চেষ্টা করছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com