1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪টি নির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অ*ভি*যা*নে ‌দুই মাদক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র কেন্দুয়ায় ব্রি ধান ৮৮ বীজে মিশ্রণে ক্ষতিগ্রস্ত কৃষক: প্রতারণার অভিযোগ বীজ ব্যবসায়ির বিরুদ্ধে শতবর্ষের খাল দখলে বন্ধ পানিপ্রবাহ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ঈশ্বরগঞ্জের নাগরিকবৃন্দ কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে একাডেমিক ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন তারাগঞ্জে জ্বালানি সংকটে জনজীবন অতিষ্ঠ; ফুয়েল কার্ডে মিলছে না কাঙ্খিত সেবা মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী

ফোর্বসের বিলিয়নিয়ার ক্লাবে টেইলর সুইফট, মোট সম্পদ কত গায়িকার?

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৩৬৩ বার পড়া হয়েছে

বিশ্ব সংগীতে দুর্দান্ত সময় পার করছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। ‘দ্য ইরাস ট্যুর’-এর জন্য গত বছর থেকেই আলোচনায় তিনি। এরই মধ্যে কনসার্টটি নিয়ে নির্মিত একই নামের একটি সিনেমাও মুক্তি পেয়েছে গত অক্টোবরে।

গ্লোবাল বক্স অফিসে যা প্রায় ২৬১ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে। মূলত ২০২২ সালে ‌‘মিডনাইট’ অ্যালবামটি প্রকাশ পাওয়ার পর থেকেই একের পর এক নতুন রেকর্ড গড়ছেন তিনি। এবার সম্পদের দিক দিয়েও ইতিহাস গড়লেন সুইফট। প্রথমবারের মতো তিনি নাম লেখালেন বিলিয়নিয়ারদের তালিকায়।

সম্প্রতি ১৪ জন বিলিয়নিয়ার (শতকোটি ডলারের মালিক) তারকার তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এর মধ্যে ১৪তম অবস্থানে রয়েছেন এই পপতারকা।

টেইলর সুইফট মোট সম্পদের পরিমাণ ১.১ বিলিয়ন ডলার। দ্য এরাস ট্যুরের সুবাদে এই বিলিয়নিয়ার ক্লাবে জায়গা করে নিয়েছেন। এই ট্যুরের অংশ হিসেবে ৫টি মহাদেশের ৫৪টি শহরে মোট ১৫২টি শো করছেন। এরই মধ্যে এই কনসার্ট থেকে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। এ ছাড়া তাঁর মোট সম্পদের মধ্যে ‘ব্ল্যাঙ্ক স্পেস’ ও ‘অ্যান্টি-হিরো’ গান দুটি থেকে আয় করা অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে ফোর্বসের এই বিলিয়নিয়ার তালিকার শীর্ষে রয়েছেন ‘স্টার ওয়ার্স’ পরিচালক জর্জ লুকাস। ১৯৯৭ সাল থেকে তিনি বিলিয়ন ডলার আয় করা তালিকায় জায়গা করে নিচ্ছেন। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ সাড়ে পাঁচ বিলিয়ন ডলার। ফোর্বস জানিয়েছে, জর্জ লুকাসের আয়ের বড় একটা অংশ আসে লুকাস ফিল্ম প্রোডাকশন হাউস বিক্রির অর্থ থেকে। ডিজনির কাছে তিনি তা চার বিলিয়ন ডলারে বিক্রি করেন। ৭৯ বছর বয়সী এই তারকা বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com