1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন।

আকাশ আহমেদ  
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
সূত্রঃ- বগুড়া এর শিবগঞ্জ থানার এফআইআর নং-০৮, তারিখ-০৪ জুলাই ২০২৬; জি আর নং-২৩৯, তারিখ-০৪ এপ্রিল ২০২৬; ধারা-৪০৬/৪২০।বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর (আউটসোর্সিং) সাব্বির হোসেন শাওন শিবগঞ্জ উপজেলা মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজের এইচ এসএস সি-২০২৬ সালের পরীক্ষার্থী মোঃ হাসর (১৭), পিতা মোঃ মিন্টু মিয়া সাং-মহাস্থান, মোঃ সম্রাট সরকার (১৮), পিতা মোঃ রিজান সরকার, সাং-মীরপুর, থানা-গাবতলী, মোঃ তৌহিদুর রহমান তামিম (১৭), পিতা মোঃ আবু জাফর, সাং-ধানাইল, থানা-শিবগঞ্জ, মোঃ মইনুর ইসলাম (১৭), পিতা মোঃ নাজির আলী প্রামানিক, সাং হরিপুর, থানা- শিবগঞ্জ। মোঃ অমিত হাসান (১৭), পিতা মোঃ শাহজাহান আলী, সাং- চককাগইল, থানা-গাবতলী। মোঃ সাব্বির হোসেন (১৭), পিতা মাইনুর রহমান, সাং বেতগাড়ী, থানা-শিবগঞ্জ। বগুড়াদের সাথে কথা বলে বিশ্বাস স্থাপন করিয়া তাহাদের এইচ এসসি-২০২৬, বোর্ড পরীক্ষার ফরম পূরণ করার কথা বলিয়া সকলের নিকট থেকে ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা করিয়া সর্বমোট ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা গ্রহন করে। পরবর্তীতে এইচ এস সি-২০২৬ পরীক্ষা শুরুর আগের দিন গত ০১/০৭/২০২৬ ইং তারিখ বিকাল অনুমান ৪ টার।সময় উপরে উল্লেখিত পরীক্ষার্থীগন তাহাদের প্রবেশপত্র সংগ্রহের জন্য মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রি কলেজে গিয়ে জানতে পারেন তাদের নামে এইচ এসএস সি-২০২৬ সালের পরীক্ষার প্রবেশ পত্র ইস্যু হয়নি। তখন পরীক্ষার্থীগন বুঝতে পারে যে, সাব্বির হোসেন শাওন অজ্ঞাতনামা আসামীদের পরস্পর যোগসাজসে তাদের এইচএসসি-২০২৬ এর বোর্ড পরীক্ষার ফরম পূরন করিয়া দিবে মর্মে বিশ্বাস স্থাপন করিয়া তাদের নিকট হইতে ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা গ্রহন পূর্বক তাদের বিশ্বাস ভঙ্গ করিয়া প্রতারনা মূলক ভাবে আত্মসাৎ করিয়াছে।এ ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে বগুড়া পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ সার্কেল) মোঃ রবিউল ইসলাম ও মোঃ শাহীনুজ্জামান, অফিসার ইনচার্জ, শিবগঞ্জ থানা, বগুড়া এর তত্ত্বাবধায়নে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মোশারফ হোসাইন চৌধুরী, সংগীয় এসআই মঞ্জয় কুমার কুন্ডু, এসআই মোঃ এরশাদ আলী, এএস আইএরশাদুর রহমান, এএস আই মোস্তাফিজুর রহমান ও সংগীয় ফোর্সের সহায়তায় মামলার ঘটনার সাথে জড়িত আসামী সাব্বির হোসেন শাওন (২৮), পিতা-মৃত আবদুল মান্নান শেখ, সাং-বানাইল, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে শিবগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকার আসামীর বোনের বাড়ী থেকে আজ রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৪ টার গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখিত আসামীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে জানায় যে, সে উপরোক্ত পরীক্ষার্থীদের বিশ্বাস স্থাপন করিয়া প্রতারনা করার উদ্দেশ্যে এইচ এস সি-২০২৬ পরীক্ষার ফরম পুরন করার কথা বলিয়া তাদের নিকট হইতে ২৭,০০০/- (সাতাশ হাজার) টাকা গ্রহন পূর্বক প্রতারনা মূলক ভাবে আত্মত্মসাৎ করিয়াছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com