1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

বগুড়ায় চোরাই গরুসহ গ্রেপ্তার তিন

মো রাকিব বাবু 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮২ বার পড়া হয়েছে
গুড়ার নন্দীগ্রামে চোরাই গরুসহ কুখ্যাত তিন গরু চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । তাদের কাছ থেকে ৪টি চোরাই গরু ও রশি, হাতুরি ও স্লাইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস বিফ্রিং করে এতথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আন্ত:বিভাগীয় কুখ্যাত গরু চোর সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চরকুরা গ্রামের নূর মোহাম্মদ (৪০), রায়গঞ্জ থানার জাংকীগাতি গ্রামের ছামেদুল ইসলাম (৩৮) ও নাটোর জেলার সিংড়া উপজেলার নিনগৈড় গ্রামের শহিদুল ইসলাম (৪৮)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন স্থানে গবাদি পশু চুরি করে আসছিল। তারা চুরির স্থান নির্ধারণ করে, চোরাই গরু ট্রাকে করে এক জেলা থেকে অন্য জেলায় স্থানান্তর করে এবং চোরাই গরু বিক্রির সাথেও সম্পৃক্ত থাকে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গরু চোর চক্রের মূল হোতা নূর মোহাম্মদের নেতৃত্বে চোরাই গরু চুরি করে সিরাজগঞ্জ অঞ্চলে লুকিয়ে রেখে একটি বাড়িতে আত্মগোপন করে আছে। এ তথ্যে পুলিশ সদস্যরা প্রথমে কামারখন্দ থেকে দুটি গরুসহ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক সিংড়ার নিনগৈড় গ্রামের শহিদুল ইসলাম ও রায়গঞ্জের জাংকীগাতি গ্রামের ছামেদুল ইসলামকে গ্রেপ্তার করে। এদের স্বীকারোক্তি মোতাবেক সিরাজগঞ্জ সদর এলাকায় কুখ্যাত গরু চোর মোতালেব হোসেনকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরে তার বাড়ি থেকে আরও দুটি চোরাই গরু উদ্ধার করে।
গত শনিবার রাতে নন্দীগ্রাম পৌরসভার বেলঘরিয়া গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। পরে জহুরুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা করে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন জানান, চোরাই দুটি গাভী ও দুটি বাছুর গরুসহ আন্ত:বিভাগীয় কুখ্যাত তিনজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গরু চুরি করার সত্যতা স্বীকার করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com