1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন টানা ১৭ দিনের ছুটি পাচ্ছে পবিপ্রবির শিক্ষার্থীরা পেঁয়াজের অধিক ফলনেও কৃষকের লাভ নেই উৎপাদন খরচই উঠছে না ঝিনাইদহে বরগুনা পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টয়লেটের ময়লা ফেলার অভিযোগ ইরানের মিসাইল হামলায় সখীপুরের সৌদি প্রবাসীর মৃত্যু ‎গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‎গৌরনদীতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে গভীর রাতে ছিনতাই, পিস্তল ও অস্ত্র ফেলে পালাল দুর্বৃত্তরা ‎হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল হোসেন: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

বগুড়ায় নৌকার প্রতীকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

নব-নির্বাচিত সংসদ সদস্য বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় নৌকা প্রতীকে নব নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ সাহাদারা মান্নান, ডা: মোস্তফা আলম নাননু, রেজাউল করিম তানসেন ৯ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় মুজিব মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা এবং স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বগুড়ারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও অভিবাদন জানিয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত সংসদ সদস্য মজিবর রহমান মজনু বলেন, দলীয় সরকারের অধিনে গ্রহণযোগ্য নির্বাচন হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তার একটি দৃষ্টান্ত।
তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সহ বগুড়ায় নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ঠ সকল কর্মকর্তা, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, দেশী বিদেশী পর্যবেক্ষকবৃন্দ, দলীয় সর্বস্তরের নেতাকর্মী ও বগুড়াবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
বগুড়ান উন্নয়নে বগুড়াবাসী সহ সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ অপেল, এ্যাড. জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, শেরিন আনোয়ার জর্জিস, নাসরীন রহমান সীমা, আনিছুজ্জাম মিন্টু, তপন চক্রবর্তী, রুহুল মোমিন তারিক, খালেকুজ্জামান রাজা, , টিএম নুরুন্নবী তারেক, আবু সুফিয়ান সফিক, এ্যাড. গোলাম ফারুক, আবু ওয়াবদুল হাসান ববি, আব্দুল খালেক দুলু, আব্দুল মান্নান, সুলতান আহম্মেদ, আলমগীর স্বপন, গৌতম কুমার দাস, কামরুল হুদা উজ্জল, হেফাজত আরা মীরা, আব্দুস সালাম, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, সাবরিনা পিংকি, লাইজীন আরা লীনা, রাশেদুজ্জামান রাজন, সজীব সাহা, আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com