1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

বরগুনার আমতলীতে পেট্রোল পাম্পে ১ লাখ টাকা জরিমানা

রাশিমুল হক রিমন
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে উত্তর ঘটখালি গ্রামে অবস্থিত ( আমড়াগাছিয়া বাজার সংলগ্ন) তালাল  রহমান ফিলিং স্টেশনকে তেল মাপে কম দেওয়ার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিন টার দিকে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।

আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নে উত্তর ঘটখালি গ্রামে অবস্থিত ( আমড়াগাছিয়া বাজার সংলগ্ন) তালাল রহমান ফিলিং স্টেশনের মালিক এবং কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রাহকদের বিভিন্ন কৌশলে পেট্রোল , অকটেন ও ডিজেল পরিমাপে কম দিয়ে আসছিলেন। এ অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকেলে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন আমতলী উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজেস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। অভিযোগের সত্যতা পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. রুবেল মিয়াকে (২৫) ১লক্ষ জরিমানা করেন অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। এর আগেও একই অভিযোগে রহমান ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com