1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু

বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ তিনজন বহিষ্কার

মোঃমোর্শদ আলম শাওন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলা ভঙ্গে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।বহিষ্কৃতরা হলেন-বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান, মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জুবায়ের মাহমুদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা ইউসুফ হোসেন।বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু বলেন, ছাত্রদলের তিনজনকে বহিষ্কার করা হয়েছে। তাদের কি কারণে বহিষ্কার করা হয়েছে কেন্দ্র থেকে জানায়নি।প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, সৈয়দ মাহমুদ হাসান ও জুবায়ের মাহমুদকে সংগঠনের পদ থেকে ও ইউসুফ হোসেনকে প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার (৩ ডিসেম্বর) তাদের বহিষ্কারের সিদ্বান্ত অনুমোদন দেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com