1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন

বরিশাল শেবাচিমে মশার প্রকোপ, পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষার্থীদের

মোঃমোর্শদ আলম শাওন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রাবাসগুলোতে বৃদ্ধি পেয়েছে মশার প্রকোপ। এ অবস্থায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।মঙ্গলবার (৩ নভেম্বর) শেবাচিম ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।এতে বলা হয়, ‘শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রাবাসগুলোতে বর্তমানে মশার প্রকোপ অত্যধিক বেড়ে গেছে, যার ফলে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়েছে। মশার উৎপাতে ছাত্রাবাসে ডেঙ্গুজ্বরসহ অন্যান্য মশাবাহিত অন্যান্য রোগের সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।স্মারকলিপিতে ছাত্রাবাসে নিয়মিত মশার স্প্রে এবং মশানিরোধক ব্যবস্থা গ্রহণ করা, ছাত্রাবাসের আশপাশের এলাকা, বিশেষ করে ড্রেনেজ সিস্টেম এবং জলাশয়গুলো পরিষ্কার করা, ছাত্রাবাসের আশেপাশের ঝোপঝাড় ধ্বংস করা এবং ছাত্রাবাসের পিছনের এবং দুই ব্লকের মাঝখানে ময়লার ভাগাড় দ্রুত পরিস্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করার দাবি জানানো হয়।শেবাচিম ইনকিলাব মঞ্চের সদস্য ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আতিকুর রহমান বলেন, ‘ইনকিলাব মঞ্চ শের-ই-বাংলা মেডিকেল কলেজের একটি স্বতন্ত্র সংগঠন। শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়টি বিবেচনায় মশার উপদ্রব রোধে আজকে স্মারকলিপি দিয়েছি আমরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com