1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের অভিযোগ নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর ইটভাটার পুকুরে ভেসে উঠেছে কিশোরীর মরদেহ স্বাধীনতা পদক গ্রহণ করলেন হানিফ সংকেত মুঘল সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী জেলে কার্ডে অনিয়ম ও ভুয়া সাংবাদিকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন সাতক্ষীরায় মোজাহেরের তেলের পাম্পে তীব্র জ্বালানি সংকট, ভোগান্তিতে বাস মালিক ও যাত্রীরা

বাঁশতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের ৫৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৫ বার পড়া হয়েছে
মির্জাপুর  উপজেলার বাঁশতৈল মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের 58 তম বার্ষিক ক্রীড়া, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শনিবার  (১০ফেব্রুয়ারি) সকাল ১০:০০ ঘটিকার সময় অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা পর্ষদ, সহ-সভাপতি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ ইটভাটা মালিক সমিতি, জনাব মোঃ মনজুরুল কাদের বাবুল  এর  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন: জনাব মোঃ আজহারুল ইসলাম সভাপতি বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগ মির্জাপুর, টাঙ্গাইল, উদ্বোধকঃ জনাব আব্দুল মালেক, সভাপতি কাইতলা হাট কমিটি , প্রধান বক্তা জনাব মোঃ আবু বক্কর সিদ্দিকী  বিশিষ্ট ব্যবসায়ী বাঁশতৈল বাজার।
বিশেষ অতিথি: জনাব মোঃ আতিকুর রহমান মিলটন, সাবেক চেয়ারম্যান ১৩ নং বাঁশতৈল ইউনিয় ও সদস্য মির্জাপুর উপজেলা আওয়ামী। জনাব মোঃ হেলাল উদ্দিন দেওয়ান,চেয়ারম্যান ১৩ নং বাঁশতৈল ইউনিয়ন,মোঃ শহিদুল ইসলাম সেলিম, আমজাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, ওমর আলী সিকদার, সাইফুর রহমান আসান, নুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, ক্রীড়া পরিচালনায় ছিলেনঃ এম ফজলুর রহমান ও আলমাছ মিয়া ।মির্জাপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা মন্ডলীসহ ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহণ করেন। এবং অত্র বিদ্যালয়  স্কাউটস এর সকল সদস্যরাও অংশ নেয়।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com