1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন

ওবাইদুল হক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানাধীন বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি  অনুমোদিত হয়েছে।  গতকাল বুধবার ০৪/১২/২০২৪ ইং তারিখ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. বিপ্লব গাঙ্গুলি কর্তৃক স্বাক্ষরিত এক পত্র সূত্রে এ তথ্য জানা যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর ২০২৪ সালের প্রবিধান ৬৪ অনুসারে ০৬ মাসের জন্য ০৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।ম্যানেজিং কমিটির সভাপতি পদে চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম কে মনোনীত করা হয়। শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক বরুণ কুমার চক্রবর্তী কে মনোনীত করা হয়। অভিভাবক প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসক কর্তৃক মো: শাহজাহান কে মনোনীত করা হয়। তাছাড়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে মনোনীত হন।দুইটি শর্ত সাপেক্ষে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শর্তসমূহ হলো: (ক) এই এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা-২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। (খ) প্রবিধান ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ১২/০৪/২০১১ ইং তারিখের শিম/শা: ১১/১০-১১/২০০৯/১৭১ সংখ্যক স্মারকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com