1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির: রয়টার্সের জরিপ দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি নেতৃত্বাধীন কমিশনের বৈঠক চলছে জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাগাতিপাড়ায় কৃষ্ণা কৃষি খামারের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

মোঃ জমশেদ আলী
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে
নাটোরের বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে স্থানীয় জনসাধারণের ব্যানারে উপজেলার লোকমানপুর বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়। সভায় ১নং পাঁকা ইউনিয়ন বিএনপি নেতা অধ্যাপক তবিবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নেকবর হোসেন।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুর রহমান ও রাজু আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু নাঈম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নেকবর হোসেন বলেন, সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের ৩০ একর জমি গত ৩০ নভেম্বর স্থানীয়দের লিজ প্রদান করা হয়। এরপর অদৃশ্য কারণে গত ৩ ডিসেম্বর অবৈধ ভাবে তা বাতিলও করা হয়। লোকমানপুরের জনসাধারণ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এছাড়া, কৃষি খামারের সদ্য যোগদানকৃত ইনচার্জ খায়রুল ইসলাম বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সাথে যুক্ত। অনিয়মের দায়ে এখান থেকে পূর্বেও তাকে বদলি করা হয়েছিল। উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে আবারো এখানকার দায়িত্ব দেওয়া হয়েছে। তাই দুর্নীতিবাজ ইনচার্জ খায়রুল ইসলাম ও নর্থ বেঙ্গল সুগার মিলের এমডি খবির উদ্দিন মোল্লাকে ৩ দিনের মধ্যে এখান থেকে অপসারণসহ ৩০ একর জমির লিজ পুনবহালের দাবি জানাচ্ছি। অন্যথায়, নর্থ বেঙ্গল সুগার মিলের মেইন গেটে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com