1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক বিশ্বকাপ জিতেও মেসির জন্য কাঁদল কুবারসির মন

বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

মো: সাইদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে  ২০২৪ সালের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ’দের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপ্সথিতিতে  স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই আহত ও পরিবারের সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা প্রশাসন। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বাইজিদুর রহমান’র সভাপতিত্বে স্মরণসভায় আহত ও শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ তাহিদের বাবা আব্দুল মান্নান সরদার, শহীদ রাকিব বেপারীর ভাই রেজওয়ান, আহত মাসুম বিল্লাহ, আহত তারেক রহমান ছাত্র,শহীদ হাফিজ জসিমের বোন মারুফা আক্তার,আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতা সাব্বির হোসেন সোহাগ,ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক সাইদুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, বানারীপাড়া পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মো: আব্দুস সালাম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ(ওসি)মো: মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো: ফখরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে  আহত সদস্য ও শহীদ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়। স্মরণসভা শেষে আহত ও শহীদদের জন্য দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com