1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

বান্দরবানের রুমাই ইউপি চেয়ারম্যান কে অপহরণ

রিটন কুমার নাথ
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে
রবিবার ১৪(জানুয়ারি)আনুমানিক বিকাল ৪ টার দিকে রুমার  কেউক্রাডং থেকে  ফেরার পথে রুংতং পাড়া ও দার্জিলিংপাড়া থেকে বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা (৫০) কে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। অপহৃত উহ্লামং মারমা পাইন্দু ইউনিয়ন ৩নং ওয়ার্ডের চান্দাপাড়ার  বাসিন্দা। তিনি ১ নাম্বার পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।রুমা উপজেলার চেয়ারম্যান উহ্লাচিং মারমা জানিয়েছেন কেউক্রারাডং থেকে ফেরার রুংতং ঝিরি নামক স্থান থেকে পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমাকে অপহরণ করেছে কে এন এফ এর সদস্যরা। ঘটনার পর অভিযোগ কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এর (কেএনএফ) সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে উঠলেও এখনো পর্যন্ত সংগঠনটির পক্ষ থেকে এ বিষয়ে কোন কিছু জানানো হয় নাই। অপহৃত উহ্লামংএকটি সংস্থার প্রকল্পের কাছ থেকে বগা লেকে ফেরার পথে সশস্ত্র বাহিনীরা তাকে গাড়ি থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের কারণ এখনো জানা যায়নি। ইউপি চেয়ারম্যানের সহধর্মিণী ঙাং এন মং বম জানান গাড়ি থেকে নামিয়ে আমার স্বামীকে ডেকে নিয়ে কথা বলছিল। কথার শেষে আমার স্বামী (উহ্লামং) কে রেখে দিয়ে বাকি সবাইকে গাড়িতে  উঠতে বলে। টাকা দিলে তার স্বামী উহ্লামংকে ছেড়ে দিবে বলে জানিয়েছেন কেএনএফের সদস্যরা।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান জানান এখনো পর্যন্ত অপহৃত পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ দেওয়া হয়নি তবে এ ব্যাপারে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে তিনি জানান। উল্লেখ্য গত নভেম্বর কেএনএফের সাথে শান্তি কমিটি আলোচনা ও সমঝোতা হওয়ার পর পরিস্থিতি কিছু ভালো থাকলেও সম্প্রতিক সময়ে আবার ও কেএনএফ এলাকায় তৎপরতা শুরু করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com