1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

২৩ বছর পর আজ পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন

মোঃ শিহাব
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

দীর্ঘ ২৩ বছর পর আজ ২ জুলাই পটুয়াখালীতে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত এই সম্মেলন ঘিরে জেলার নেতাকর্মীদের মাঝে চলছে উৎসব। ইতোমধ্যেই সম্মেলন স্থলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন পরিচালনার প্রস্তুতিও শেষ। সকাল ১০ টায় শুরু হয়েছে সম্মেলন। পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে বিকাল ৩ টায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোট গ্রহণ শুরু হবে বিকাল ৫ টায়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুল হক নান্নু, কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক, এবিএম মোশারফ হোসেন, সদস্য মো. হাসান মামুনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হয়েছেন। সভাপতি পদে বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব হাসু সরকার কুট্টি ও মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না। এর মধ্যে মাকসুদ আহমেদ পান্না সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর অনুসারি।

সাধারণ সম্পাদক পদে এ্যাড. মজিবর রহমান টোটন, বশির আহমেদ মৃধা, এ্যাড. তৌফিক আলী খান কবির, মো. সাইদুর রহমান তালুকদার, মো. মনিরুল ইসলাম লিটন ও দেলোয়ার হোসেন নানু এই ৬ জন প্রতিদ্বন্ধিতায় অবতীর্ণ হয়েছে।

এ দিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড. আবদুল হক ফরাজীর কাছে সভাপতি প্রার্থী মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না ও সাধারণ সম্পাদক প্রার্থী এ্যাড. তৌফিক আলী খনান কবির’র দাবীর প্রেক্ষিতে ভোট কেন্দ্র সরকারী বালিকা বিদ্যালয়ের পরিবর্তে জিমনেশিয়াম যেখানে কাউন্সিল অনুষ্ঠিত হবে সেখানে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি। এ ছাড়াও তারা ভোট গ্রহণ কালীন সময়ে ছবি ও এনআইডি নাম্বার যুক্ত ভোটার তালিকা নিশ্চিত করারও দাবী করেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাড. আবদুল হক ফরাজী মঙ্গলবার রাত ৮ টায় সাংবাদিক সম্মেলন করে জানান, বিকাল ৩ টায় প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন। এর পর বিকাল ৫ টায় শুরু হবে ভোট গ্রহণ।অপর দিকে সাবেক বিমান বাহিনীর প্রধান, মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ৩০ জুন দুপুরে তার বাস ভবনে দলীয় নেতা-কর্মীদের উদ্যেশ্যে বলেন, ছলচাতুরির মধ্যে জেলা কমিটিটা করা হয় নাই। কিন্তু যে কমিটি গুলো থানা কমিটি, ইউনিয়ন কমিটি করা হয়েছে, সে গুলো হয়েছে পকেট কমিটি। আমরা অত্যান্ত খুশি হয়েছি যে, ২৩ বছর পরে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাছে।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা বিএনপির’র আহবায়ক কমিটির সদস্য মোস্তাক আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, উনি যে বক্তব্য দিয়েছে তা অসত্য ও সঠিক নয়। ২৩ বছর পর সম্মেলন হচ্ছে এটা একটা অসত্য কথা। কারণ ২০০২ সালে উনার সভাপতিত্বে এখানে সব শেষ সম্মেলন হয়েছে। পকেট কমিটির বিষয়টি মিথ্যা এবং বানোয়াট। আহবায়ক কমিটি দায়িত্ব নেয়ার পর সমস্ত উপজেলায় কমিটি গঠনের জন্য সাংগঠনিক কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের নেতৃত্বে একটি সাংগঠনিক টিমের মাধ্যমে গণতান্ত্রিক উপায় এ কমিট গঠন করা হয়েছে। সেখানে কোন পক্ষপাত্বি করা হয় নাই।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com