1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার

রবিউল সানী
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত দুইদিন ব্যাপী এ সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উদ্বোধনী বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, শহীদুল্লা কায়সার এমন একজন সাহিত্যিক ও ঔপন্যাসিক যিনি তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে আছেন। তাঁর অন্যতম সাহিত্যকর্মের মধ্যে রয়েছে সংশপ্তক, সারেং বউ ইত্যাদি। সারেং বউ চলচ্চিত্রে একজন জেলের জেলেজীবনের ঘটনা এবং একজন নারীর সংগ্রামী জীবন ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি সংশপ্তক নাটকে মোড়ল শ্রেণীর লোক দ্বারা কিভাবে মানুষ শোষিত হচ্ছে তা দেখানো হয়েছে। তিনি তার বিভিন্ন লেখনীর মাধ্যমে শোষক ও শোষিত শ্রেণীর চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন।
এ সময় তিনি আরও বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমাদের তাঁর জন্ম তারিখ জানা থাকলেও মৃত্যুর কোনো তারিখ আমাদের জানা নেই। আজকের এই দিনে আমরা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমরা তাঁর বিভিন্ন লেখনীর মাধ্যমে তাঁকে জানার চেষ্টা করবো।
বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মাসুদ রহমানের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে ছিলেন বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানার পরিচালক (চলতি দায়িত্ব) ড. তপন বাগচী, নোবিপ্রবি ইংরেজী বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. শিরিন আক্তার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শুভেন্দু সাহা। নোবিপ্রবি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা পারভীন তামান্নার সঞ্চালনায় সেমিনারে প্রাবন্ধিক হিসেবে ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তিথি দেবনাথ। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা একাডেমির অভিধান ও বিশ্বকোষ উপবিভাগের সহকারী সম্পাদক রাজীব কুমার সাহা।
উল্লেখ্য, সেমিনারে নোবিপ্রবির বাংলা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com