1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের ফ্রান্সে গেলেন ড. ইউনূস, পেলেন ভিআইপি প্রোটোকল

গাবতলীর সোন্দাবাড়িতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান: নারী মাদক ব্যবসায়ীসহ আটক -(০২)ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার

আহসান হাবিব শিবলু
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ি মধ্যে পাড়া এলাকায় যৌথবাহিনীর পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী সেফালী বেগম (৫০) ও বাবু মিয়ার ছেলে নয়ন মিয়া (২৯) কে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৫৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ১৫০ টাকা  ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার  (২জুলাই) রাত ২ঃ ৩০ থেকে ৩ঃ৪৫ মিনিট প্রর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন আরাফাত ও লেফটেন্যান্ট সাব্বির। অভিযানে গাবতলী মডেল থানা পুলিশের পক্ষ থেকে সাব-ইন্সপেক্টর আসিফ ইকবাল, এসআই পলাশ, এসআই আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃত দুইজন দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযান শেষে যৌথবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আরাফাত বলেন,“মাদক সেবনকারী ও বিক্রেতাদের প্রতি আমাদের কড়া বার্তা—দ্রুত এই অবৈধ পথ থেকে সরে আসুন। আমাদের অভিযান চলমান থাকবে, কাউকে ছাড় দেওয়া হবে না।”
এ ধরনের অভিযান অব্যাহত থাকলে গাবতলী উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com