1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে

তুলি দেবরায়
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

বৃহম্পতিবার (২৮ মে) মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে রাজধানী ঢাকার প্রধান ঈদ জামাতগুলোর সময়সূচি ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রতি বছরের মতো এবারও হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিক ও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সাধারণ মুসল্লিরা অংশ নেবেন।

তবে আবহাওয়া বৈরী থাকলে বা ভারী বৃষ্টিপাত হলে প্রধান জামাতটি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে।

জাতীয় ঈদগাহে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। জামাতকে সুশৃঙ্খল রাখতে মুসল্লিদের প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি পৃথক পথ রাখা হয়েছে। পুরো মাঠে ১২১টি কাতার প্রস্তুত করা হয়েছে এবং একসঙ্গে ১৪০ জনের ওজু করার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ঘিরে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহসহ মহানগরীর প্রায় ১ হাজার ঈদ জামাতকে ঘিরে ১ হাজার ৫০০ পুলিশ সদস্য নিরাপত্তায় থাকবেন। আর ঈদের দিন পুরো মহানগরীতে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com