1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা

বায়ুদূষণ আমাদের বড় চ্যালেঞ্জ : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

মু. রিয়াজুল ইসলাম লিটন
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বেশিরভাগ নদ-নদীগুলো দখল হয়ে গেছে। এসব নদীগুলোকে দখলদারদের হাত থেকে রক্ষা করতে হবে। দখল উচ্ছেদের এই প্রক্রিয়া চলমান আছে। আমরা নদী দখলদারদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি। দখলমুক্ত করার কাজ চলমান থাকবে।
আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্ম দিবসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা জয়ী হয়েছি। কর্মসংস্থানের ব্যবস্থা করা এখন বড় চ্যালেঞ্জ। সেটা আশা করি সফল হবো। দেশের উন্নয়ন অনেকটা দৃশ্যমান। আভ্যন্তরীণ নৌপথ বৃদ্ধি করা হয়েছে। জনগণ এর সুফল পেতে শুরু করেছে। তাছাড়া আমাদের টার্গেট ধারাবাহিকভাবে ঢাকা, চট্টগ্রাম বা বিভাগীয় শহর যেগুলো আছে সবসহ দেশের নদীগুলোকে দখলদারদের হাত থেকে রক্ষা করতে হবে, এটা চলমান প্রক্রিয়া। এর বাইরে দূষণের ব্যাপারে আমরা কথা বলছি। বায়ুদূষণ আমাদের বড় চ্যালেঞ্জ। পরিবেশ মন্ত্রীর (সাবের হোসেন চৌধুরী) সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন- তিনি এ ব্যাপারে জোরালো অবস্থান নেবেন। এই সহযোগিতাটা পেলে আমরা আরও জোরালো অবস্থান গ্রহণ করতে পারবো দূষণের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে আমরা বিভিন্ন কাজ শুরু করেছি এবং এখনো তা চলমান আছে। আমাদের মূল টার্গেট ছিল অভ্যন্তরীণ নৌপথ দশ হাজার কিলোমিটার তৈরি করা, সেটা ৭ হাজার ছাড়িয়ে গেছে। আমাদের চ্যালেঞ্জ ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। প্রধানমন্ত্রী সেটার অনুমোদন দিয়েছেন। আমাদের পায়রাবন্দরের টার্মিনালে জাহাজ আসা শুরু করেছে ।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো বিদেশি অপারেটর সৌদি আরব আমাদের পতেঙ্গা টার্মিনাল নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে।  টার্মিনালে আমাদের অগ্রগতি অনেক আছে। এই কাজগুলো চলমান, চলমান কাজগুলো এগিয়ে নেওয়া আমাদের দরকার।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com