1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

বাল্যবিয়ে না দেয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে না দেয়ায় ৯ মাস ধরে খাতিজা আক্তার কিয়া (১৪) নামে ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে ওই মেয়ের উদ্ধার চেয়ে শিবগঞ্জ বাজারে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্যে মেয়ের মা কমেলা বেগম বলেন, গত বছরের ১৩ মে বিকেলে শিবগঞ্জ বাজারে প্রাইভেটের উদ্দ্যেশে বাড়ি হতে বের হয়ে রাস্তায় অপহরণের শিকার হয় শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী খাতিজা আক্তার কিয়া। এ নিয়ে আকাশ আলীসহ তিনজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি মামলাও করেন তিনি।

মামলার তদন্তের দায়িত্ব পান শিবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল রানা। মামলা দায়েরের পর থেকে অজ্ঞাত পরিচয়ে বিভিন্ন ফোন থেকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। হুমকি দেয়ার ঘটনায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ২০২২ সালের নভেম্বরে খাতিজা আক্তার কিয়ার সাথে বাল্যবিয়ের প্রস্তাব আসে উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের মাহিদুরের ছেলে আকাশ আলীর (২০)। কিন্তু মেয়ের বয়স তখন ১৩ বছর হওয়ায় বাল্যবিয়ে দিবেন না বলে সাফ জানিয়ে দেন তার মা কমেলা বেগম। এতে ছেলের পরিবার ক্ষুদ্ধ হয়ে মেয়েকে অপহরণ করে আকাশ আলীসহ তার স্বজনরা। দীর্ঘ ৯ মাস পার হলেও মেয়ে উদ্ধার না হওয়ায় হতাশ পরিবার। একই সঙ্গে দ্রুত মেয়ের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। অপহরণের শিকার খাতিজা আক্তার কিয়া উপজেলার শ্যামপুর ইউনিয়নের কালুপুর গ্রামের খাইরুল ইসলাম ও কমেলা বেগম দম্পতির মেয়ে। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা জানান, ঘটনাটি মূলত অপহরণ নয়, প্রেম জনিত। তবুও মামলার প্রেক্ষিতে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আসামিদের গ্রেফতার ও মেয়ে উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com