1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

বাসের ধাক্কায় অটো রিক্সার যাত্রী স্বামী-স্ত্রী নিহত

সাজেদুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৭ বার পড়া হয়েছে
নাটোরে যাত্রীবাহী ঢাকা কোচ শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারি চালিত রিক্সার দুই যাত্রী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের রামাইগাছি টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার ধুপলইল এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী আব্দুর রহিম এবং তার স্ত্রী ৪০ বছর বয়সী রওশন আরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহরের একটি যাত্রীবাহী বাস রাজশাহী যাচ্ছিল। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের রামাইগাছি টেক্সটাইল ইনস্টিটিউট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমরে মুচরে গিয়ে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী রওশনারা বেগমের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে আব্দুর রহিমকে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন। বর্তমানে আহত দুইজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু রায়হান বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে বলে তিনি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com