বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা মঙ্গলবার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সোহেল মুন্সী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন।তিনি সকলকে একত্রিত হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।আগামীতে যাকে মনোনয়ন দেয়া হয় তাকেয় ধানের শীষে ভোট দিতে বলেন।একই সাথে তিনি আওয়ামিলীগ ও তার দোসরদের সাথে সকলকে সম্পর্ক বিছিন্ন করতে বলেন।এবং বিচারের নামে চাঁদাবাজি বন্ধ করতে বলেন।প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ।সঞ্চালক ছিলেন শালিখা উপজেলা ছাত্রদের সিনিয়র যুগ্ম আহবায়ক শ্রী পরেশ রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদের সাধারণ সম্পাদক এসএম আবু তাহের সবুজ।আয়োজনে ছিলো শালিখা উপজেলা ১নং ধনেশ্বরগাতী ইউনিয়নের যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ।