1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত,

জহিরুল ইসলাম শ্যামনগর,
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকায় ইয়ুথ প্ল্যান বাংলাদেশের আয়োজনে এবং ফেইথ ইন অ্যাকশনের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬জুন) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ, সামাজিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি নীলডুমুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খেয়াঘাট এলাকায় এসে পথসভায় মিলিত হয়।

 

  পথসভায় ইয়ুথ প্ল্যান বাংলাদেশের সভাপতি আব্দুল হালিম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ইসহাক আলী,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ক্ষতির শিকার উপকূলীয় জনপদ। পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইয়ুথ প্ল্যান বাংলাদেশের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। তিনি বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের। তরুণদের এগিয়ে এসে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।”

 

সংগঠনের প্রতিনিধি ফয়সাল আহমেদ বলেন, “নদী, খাল ও জলাশয় রক্ষা না করলে উপকূলীয় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই পরিবেশ সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।”

 

ফেইথ ইন অ্যাকশনের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বলেন, “বিশ্ব পরিবেশ দিবস কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি মানুষকে পরিবেশের প্রতি দায়িত্বশীল হওয়ার বার্তা দেয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবিউল ইসলাম। তিনি পরিবেশ সংরক্ষণে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

 

  পথসভা  শেষে পরিবেশ রক্ষার শপথ গ্রহণ এবং জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচার করা হয়। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com